তাইওয়ানে চীপ তৈরি করার বিশুদ্ধ বালুকণা অভাব | Semiconductor Crisis
বালুর অভাবে বেড়ে যেতে পারে স্মার্টফোনের দাম। মাত্রাছাড়াবে ল্যাপটপ ক্যামেরা গাড়িসহ ইলেকট্রনিক ডিভাইসের খরচ।
আইফোন কিনতে যোগ করতে হবে 100 ডলার । ভাবছেন কীভাবে সম্ভব বিষয়টি জেনে নেয়া যাক কম্পিউটারে সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয় মূল ইউনিট হিসেবে। আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের ব্রেইন এই চিপ।
চিন তাইওয়ান বৈরিতায়, সংকটে আছে আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর মার্কেট। চাহিদার তুলনায় যোগান কম থাকায় বারছে উৎপাদন খরচ। ক্রেতাকে তাই গুনতে হচ্ছে বাড়তি লোকসান। বিশ্বের সবচেয়ে বড় চিপ রপ্তানিকারক দেশ তাইওয়ান। তাইওয়ান সেমিকন্ডাক্টর মেনুফেকচারিং কোম্পানি TSMC তৈরি করে চাহিদার অর্ধেকের বেশি চিপ।
সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে বালু একটি অপরিহার্য উপাদান। পৃথিবীর স্থলভাগের বেশিরভাগ অংশের বালুকণা কোয়ার্টজ দিয়ে গঠিত। বালু থেকে প্রাপ্ত কোয়ার্টজ বা বিশুদ্ধতম সিলিকা কনার সাহায্যে তৈরি হয় মাইক্রোচিপ। প্রযুক্তিপণ্যে ব্যবহৃত সিলিকার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বিশুদ্ধতা। আমেরিকার উত্তর ক্যারোলিনার ছোট্ট শহর স্প্রুস পাইন বিশ্বের সবচেয়ে বিশুদ্ধ কোয়ার্টজ এর উৎস।
ভৌগলিক অবস্থান ও ব্যবসার সুবিধার জন্য চীন থেকে মানসম্পন্ন বিশুদ্ধ বালু আমদানি করে থাকে তাইওয়ান।
কাঁচামাল যোগানে নিষেধাজ্ঞার ফলে হ্রাস পেতে পারে চিপ উৎপাদন। তাইওয়ানে তৈরি সেমিকন্ডাক্টর এর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল অ্যাপল এনভিডিয়ার মতো প্রতিষ্ঠান।
করোনা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আগে থেকেই চিপ সংকটে ভুগছে মার্কিন প্রযুক্তি বাজার। বালু রপ্তানিতে চিনা নিষেধাজ্ঞায় প্রকট হচ্ছে সংকটের চেহারা।
ভবিষ্যৎ উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণে সেমিকন্ডাক্টর এর চাহিদা আকাশচুম্বী। চিপস এর উপর যাদের দখল, তারাই নিয়ন্ত্রণ করবে আগামীর পৃথিবী। চিপস উৎপাদন ও নিয়ন্ত্রণের সৃষ্টি হচ্ছে নতুন মেরুকরণ। সংকট রূপ নিতে পারে সহিংস সংঘাতে। বালুর অভাব আমাদের দাঁড় করিয়ে দিতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়।
হাফিজুল ইসলাম

Leave a Comment